,

১১ দেশ বাদ, আবারো শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ১২০ দিন বন্ধ রাখার পর আবারো শরণার্থী নেয়া শুরু করতে যাচ্ছে। তবে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ১১টি দেশ থেকে শরণার্থীদের নেয়া হবে না। তাদের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদের অধিকাংশই মুসলিম অধ্যুষিত দেশ।

নিরাপত্তা প্রক্রিয়া পর্যালোচনা এবং আরো জোরদার স্ক্রিনিং প্রক্রিয়া স্থাপনে কর্মকর্তাদের অনুমতি দেয়ার পর এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। গত জানুয়ারি থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালান এবং গত জুন মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টের দেয়া এক সিদ্ধান্তের পর এক্ষেত্রে চূড়ান্ত অগ্রগতি হয়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার শরণার্থী বিষয়ক সহকারি পরিচালক জেনিফার হিগিন্স জানান, পর্যবেক্ষণের ফলাফলের অংশ হিসেবে প্রার্থীদের ‘বর্ধিত’ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি এবং যোগসূত্র খতিয়ে দেখা হবে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

এদিকে ট্রাম্প মঙ্গলবার রাতে শরণার্থী বিষয়ে নতুন করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট