,

মেসিহীন বার্সার সহজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার জয়রথ ছুটেই চলছে। তৃতীয় সারির ক্লাব রিয়াল মুর্সিয়ার সঙ্গে বলতে গেলে একেবারে হেসে খেলে কোপা ডেল রের শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

বার্সেলোনার নিয়মিত একাদশ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকেবিহীন রিয়াল মুর্সিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারায় এরনেস্তো ভালভেরদের দল।

মঙ্গলবার রাতে সেরা-৩২ রাউন্ডের প্রথম লেগে ঘরের মাঠে প্রথমার্ধে কাতালানদের প্রায় গোলবঞ্চিত করে দিয়েছিল স্বাগতিকরা। তবে তাদের হৃদয় ভাঙে বিরতির বাঁশি বাজার ঠিক আগে। ৪৪ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে মুর্সিয়ার অন্তরে রক্তক্ষরণের সূত্রপাত ঘটান পাকো আলকাসে।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ দেউলোফেউ। ডান দিকে এক জনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে দুজনের মধ্যে দিয়ে সামনে এগিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

৪ মিনিট পর ডিফেন্ডারদের ফাঁক গলে ডান পায়ের জোরালো শটে গোল করে মুর্সিয়ার মন ভেঙেচুরে চুরমার করেন অভিষিক্ত লেফট উইঙ্গার হোসে আর্নাইস। এতে বার্সার জয়ও একরকম নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আরনেস্টো ভালভার্দের শিষ্যরা।

আসছে ২৯ নভেম্বর বার্সেলোনার ক্যাম্প ন্যু’ তে কোপা ডেল রের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের