,

মিয়ানমারে ‘রোহিঙ্গা নিধনযজ্ঞ’ চলছে : মার্কিন সিনেট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সিনেট কমিটির শুনানিতে প্রথমবারের মতো রাখাইনে সেনাবাহিনী ‘রোহিঙ্গা নিধনযজ্ঞ’ চালাচ্ছে, এমন দাবিকে স্বীকৃতি দেয়া হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি প্যাট্রিক মারফি এ তথ্য জানান। তিনি বলেন, রাখাইন সংকটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খুব শিগগিরই পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময় রাতে ক্যাপিটল হিলের শুনানিতে, সিনেটররা জানান- রাখাইনে গণহত্যা চালাচ্ছে মিয়ানমারের সামরিক সদস্যরা; যারজন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

এছাড়া, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র স্বাভাবিক পররাষ্ট্রনীতি বজায় রাখবে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। সিনেট কমিটির শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা বেন কার্ডিন জানান, সেনাবাহিনী সুকৌশলে ৬ লাখের বেশি রোহিঙ্গাদের দেশছাড়া করেছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।

কমিটির চেয়ারপারসন ও রিপাবলিকান নেতা বব ক্রোকার বলেন, সহসাই মিয়ানমারের ওপর ফিরিয়ে আনা হতে পারে পূর্বের সব নিষেধাজ্ঞা ও অবরোধ।

সিনেট শুনানির পর এক সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন প্রতিনিধি প্যাট্রিক মারফি জানান, মিয়ানমারের সেনা কর্মকর্তা ও রোহিঙ্গা সংকটের সঙ্গে জড়িতদের ওপর আসছে মার্কিন খড়গ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট