,

চীনের সবচেয়ে ক্ষমতাধর ৭ নেতার নাম ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি চীনের সবচেয়ে ক্ষমতাধর সাত নেতার নাম প্রকাশ করা হয়েছে।

তারা দেশটির ক্ষমতাসীন ও একমাত্র দল কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য।

ক্ষমতাসীন দলের এই কমিটিই চীনের সবচেয়ে প্রভাবশালী নীতিনির্ধারণী পরিষদ।

কমিটির সাত সদস্য হলেন- চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ লি কেকিয়াং, লি ঝানশু, ওয়াং ইয়াং, ওয়াং হানিং, ঝাও লেজি ও হ্যান ঝেং।

বুধবার তাদের পরবর্তী ৫ বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।

চীনের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি পার্টির পদাধিকার বলে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে থাকেন।

২০১২ সাল থেকে পার্টির সেক্রেটারি পদে আছেন শি জিনপিং। এবারও তিনি এ পদে রয়েছেন। ফলে তিনিই ২০২২ সাল পর্যন্ত দেশের নেতৃত্বে থাকছেন।

চীনের আগামী দিনের নেতা নির্বাচন করতে গত সপ্তাহে কমিউনিস্ট পার্টির রুদ্ধদ্বার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ডেলিগেট অংশ নেয়।

২৪ অক্টোবর পার্টির আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২৫ অক্টোবর শীর্ষ সাত নেতার নামসহ নতুন কমিটি ঘোষণা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট