সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুদে ভক্তের ভালোবাসায় আপ্লুত তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালকে চেনে না বাংলাদেশের এমন মানুষ খুব কমই আছে। সব বয়সী মানুষই এই তারকা ক্রিকেটারের ভক্ত। আরেকবার বিষয়টার প্রমাণ মিলল, খুদে এক ভক্তের চিঠিতে। প্রিয় তারকা তামিম ইকবালকে চিঠি লিখেছেন এক খুদে ক্রিকেট ভক্ত। তাদওয়ার ইয়াজদান সাইয়ান নামের সেই খুদে ভক্তের চিঠি পেয়ে রীতিমতো আপ্লুত তামিম ইকবাল। আজ মঙ্গলবার তামিম নিজেই সেই চিঠি ফেসবুকে শেয়ার করেছেন।

চিঠিতে দেখা যায়, গত বছরের নভেম্বরে তামিম ইকবালকে একটি চিঠি লিখে ছোট্ট সাইয়ান। সেখানে অসাধারণ কিছু অভিব্যক্তি ছিল তার। পেন্সিলে লেখা চিঠিতে সাইয়ান লিখেছে, ‘প্রিয় তামিম। আমার নাম তাদওয়ার ইয়াজদান সাইয়ান। আপনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আপনার মতো হতে চাই আমিও। আমি আপনার অনেক বড় ভক্ত। আপনি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? আমিও আপনার মতো হতে চাই। আমরা একদিন লাঞ্চে দেখা করে এক সঙ্গে খেতে পারি না? ভালোবাসায়, তাদওয়ার।’

ছোট্ট ভক্তের নিষ্পাপ ভালোবাসা ও এমন আকুতি ছুঁয়ে গেছে তামিম ইকবালকে। ফেসবুকেই সাইয়ানের চিঠিরও উত্তর দিয়েছেন দেশ সেরা এই ব্যাটসম্যান। তামিম বলেন, আমার মনে হচ্ছে, ক্রিকেট সৃষ্টিকর্তার অন্যতম সেরা সৃষ্টি। খেলাটির প্রতি সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের ভালোবাসাও প্রায় একই রকম। এই রকম সুন্দর ভক্তের জন্য আমরা মাঠে খেলে থাকি।

বর্তমানে ইনজুরিতে রয়েছেন তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ঊরুতে চোট পান তিনি। এরপর কয়েকদিন বিশ্রাম নিয়ে মাঠে নামলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আবার পুরোনো জায়গায় বাজেভাবে ব্যথা পান তামিম। এরপর তাঁকে পুরো সিরিজ থেকেই বাদ দেন নির্বাচকরা। সুস্থ হতে প্রায় এক মাস সময় লাগবে তামিমের। এই কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কয়েকটি ম্যাচে তাকে পাবে না তাঁর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা