,

বিপাশা-করণ যে বিজ্ঞাপন করে আলোচনায়

news-image

বিনোদন ডেস্ক : বিপাশা বসু গত বছর এপ্রিলে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। বেশ সুখেই কাটছে তাদের সংসার। সম্প্রতি একটি কনডমের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেন এ দম্পতি।

বিজ্ঞাপনটি নিয়ে বিপাশা বসু বলেন, বিজ্ঞাপনটি সচেতনতা তৈরির জন্য নির্মিত। এটি সময়ের দাবি। কনডমের বিজ্ঞাপন করে আমি কোনো ভুল করিনি। আমি নিশ্চিত ছিলাম খুব নান্দনিকভাবেই এটি ফুটিয়ে তোলা হবে। এছাড়া এই ক্যাম্পেইনের মূল ভাবনা আমাদের আকর্ষণ করেছে।

করণ সিং গ্রোভার ইনস্টাগ্রামে লেখেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর দেশে সেক্স ও কনডম এই শব্দ দুটি এখনো আমাদের কাছে নিষিদ্ধ। এটি ঠিক নয়। চলুন সেই বিষয় সম্পর্কে কথা বলি, পড়ি এবং জানি, যেগুলো সামান্য একটু সতর্কতার মাধ্যমে এড়িয়ে চলা সম্ভব। আপনি পরিবার পরিকল্পনা এবং নিরাপদ যৌনমিলন করতে পারবেন। জুটি হিসেবে আমরা এটি বিশ্বাস করি এবং এজন্যই বিজ্ঞাপনটি করেছি।

ইতোমধ্যে প্রথম বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছে। চলতি মাসের শেষে আরো একটি বিজ্ঞাপনের শুটিং হবে জানিয়েছেন বিপাশা বসু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের