,

ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো, কোচ জিদান

news-image

ডেস্ক রিপোর্ট : টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে তিনি পাঁচবার এই খেতাব জয় করলেন। এর আগে এই রেকর্ড ছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। রোনালদো বার্সেলোনার তারকা মেসির সেই রেকর্ড স্পর্শ করলেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লন্ডনের পলেডিয়াম থিয়েটারে ‘দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা ফুটবলার হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়। তিনি লিওনেল মেসি ও ব্রাজিলের তারকা নেইমারকে পিছনে ফেলে এই খেতাব জয় করেন।

এর পাশাপাশি এদিন ফিফার বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কার জিতে নেন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান। ফরাসি এই কোচ পেছনে ফেলেছেন চেলসি-কোচ আন্তনিও কোন্তে এবং জুভেন্টাসের কোচ মাসমিমিলিয়ানো আল্লেগ্রিকে।

‘দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ড-২০১৭’ এর সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন। ইটালির এই তারকার সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস এবং বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার।

এ ছাড়া এবার ফিফা’র বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব জিতেছেন বার্সেলোনার ডাচ উইঙ্গার লিকে মার্টেনস। এই বিভাগে কাতালান তারকার সঙ্গে প্রতিযোগিতা করেছেন সান্তা ক্লারিতা ব্লু হিটের ভেনেজুয়েলান তারকা ডেয়না কাসতেলানোস ও ম্যাচচেস্টার সিটির মার্কিন মিডফিল্ডার কার্লি লয়েড।

সেরা নৈপুণ্যের গোলের জন্য ফিফার বর্ষসেরা গোলদাতার পুরস্কার জিতে নিয়েছেন ব্রিটিশ ক্লাব আর্সেনালের তারকা অলিভিয়ার জিরুদ। ফরাসি ফরোয়ার্ডকে এ বছরের প্রথমদিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ‘স্করপিওন কিক’ করে গোলের জন্য এ পুরস্কার দেওয়া হয়। তিনি পেছনে ফেলেছেন মার্কিন ফুটবল লিগে সান্তা ক্লারিতা ব্লু হিটের ভেনেজুয়েলান নারী ফুটবলার ডেইনা কাস্তেইয়ানোস ও দক্ষিণ আফ্রিকার বারোকা ক্লাবের অসকারিন মাসুলুকো।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর