বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় অর্থায়নের ১৫ প্রকল্প উদ্বোধন করলেন সুষমা

news-image

নিউজ ডেস্ক : ভারত সরকারের অর্থায়নের ১৫টি উন্নয়ন প্রকল্প এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ সোমবার সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও উপস্থিত ছিলেন।

এসব প্রকল্পের মোট ব্যয় ৭২ কোটি টাকা। বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন প্রকল্পের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য-প্রযুক্তি, পানি সরবরাহ এবং সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন প্রকল্প রয়েছে। এর মধ্যে একটি প্রকল্পের আওতায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১১টি পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে, যেখানে লবণাক্ত পানি শোধন করে দেড় লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো সুপেয় পানি উৎপাদন করা যাবে। একটি প্রকল্পের আওতায় বিভিন্ন স্থানে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। আরেকটি প্রকল্পে নতুন করে নির্মাণ করা হবে রমনা কালী মন্দির।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী রমনা কালী মন্দির গুঁড়িয়ে দিয়েছিল। সেখানে মূল মন্দির ছাড়াও একটি পাঁচতলা অতিথিশালা নির্মাণ করা হবে। মন্দির প্রাঙ্গণে বসানো হবে একটি গভীর নলকূপ।

এ ছাড়া মন্দির মূল ফটকও নির্মাণ করা হবে। এ ছাড়া ভারতীয় হাইকমিশন ইতিমধ্যে গুলশান ১ নম্বর থেকে বারিধারার কূটনৈতিক জোনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সে সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি