,

ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

news-image

ভোলার শাহবাজপুরে একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। প্রথমিকভাবে ওই গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৭০০ বিলিয়ন কিউবিক ফিট গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই গ্যাসক্ষেত্র উদঘাটন করেছে।

আজ (সোমবার/২৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব এই ব্রিফিং করেন।

ভোলার শাহবাজপুরে আগের গ্যাসক্ষেত্রটির পাশেই এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে উল্লেখ করে শফিউল আলম বলেছেন, নতুন সন্ধান পাওয়া গ্যাসক্ষেত্রটি আগের গ্যাসক্ষেত্রটির তুলনায় দ্বিগুণেরও বেশি বড়। আগের কূপ ও নতুনটি মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান সেখানে আছে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের জন্য একটি সুসংবাদ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের