,

বিকৃত যৌনতার জেরে প্রেমিকার মৃত্যু, প্রেমিক আটক

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিক-প্রেমিকা দুজনই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। প্রেমিকের সঙ্গে শহরের একটি গেস্ট হাউজে একান্ত সময় কাটাতে গিয়েই ঘটে বিপত্তি।

অসুস্থ বোধ করায় ভারতের দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে যুবতীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রের খবর, যুবতীর মৃত্যুর কারণ যৌনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ। এই ঘটনায় যুবতীর প্রেমিক মইজকে পুলিস আটক করেছে।

গেস্ট হাউজ সূত্রের খবর, মইজ ও তার প্রেমিকা অনলাইন অ্যাপের মাধ্যমে আলিপুরে একটি গেস্ট হাউজে ঘর ভাড়া নেন। গতকাল রবিবার দুপুর ১২ টা নাগাদ গেস্ট হাউজের একটি ঘরে তারা ওঠেন। রেজিস্টারে দুজনের বাড়ির ঠিকানা দেওয়া আছে বালি এলাকার। তারা ঘরে যাওয়ার পর খাবারের অর্ডার দিয়েছিলেন।

তদন্তকারীদের অনুমান, গেস্ট হাউজে দুজনে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় বিকৃত যৌন মিলনের জেরেই যুবতির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। আটক মইজ যুবতীর বাড়িতে খবর দেন।

পুলিস সূত্রের খবর, মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। চেতলা থানার পুলিস আটক মইজকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সমগ্র ঘটনার তদন্তে নেমেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের