,

রাত ৮টায় টিএসসি বন্ধের নোটিশ স্থগিত

news-image

রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

শিক্ষার্থীদের আবেদনে নোটিশ স্থগিত করা হয়েছে বলে জানান টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এএমএম মহিউজ্জামান।

তিনি বলেন, গতকাল এক সভায় শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

ভারপ্রাপ্ত পরিচালক বলেন, টিএসসির কার্যক্রম স্বাভাবিকভাবে আগের মতোই চলবে। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা একটি যুগোপযোগী গ্রহণযোগ্য সময় নির্ধারণ চান। এটি পরে ঠিক করা হবে।

এর আগে গত শনিবার টিএসসির সব ধরনের কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ওই নোটিশে বলা হয়েছিল, টিএসসিতে অবস্থিত সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত কাজ করা যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের