,

সৈয়দ আশরাফের স্ত্রী আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিলা ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। এরআগে গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার। পরে সেখান থেকে তাকে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এই হাসপাতালেই সোমবার তার মৃত্যু হয়।

শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের