,

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জর্ডানের রানি

news-image

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে আজ সোমবার  কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ। বেলা পৌনে ১১টার দিকে বিমানে করে তার কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখানে থেকে চলে যাবেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। জর্ডানের রানির আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

কক্সবাজারের পুলিশ সুপার ড. একএম ইকবাল হোসেন জানিয়েছেন, জর্ডানের রানির কক্সবাজারে আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ,বিজিবি’র পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রানি রানিয়া কুতুপালং ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশুদের অবস্থা দেখবেন এবং সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

প্রসঙ্গত, জর্ডানের রানি ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর