,

কাতারের সংকট সমাধানে সৌদির অনাগ্রহ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি র‌্যাক্স টিলারসন বলেছেন, মধ্যপ্রাচ্যে কাতার সংকট সমাধানে সৌদি আরব মোটেই আগ্রহী নয়। টিলারসন রবিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমন কথা বলেন। খবর আল জাজিরার।

টিলারসন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল্লাহকে সংলাপে বসার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তার পক্ষ থেকে কোনো জোরালো সাড়া পাইনি আমি।’

তিনি তার দুর্বলতা প্রকাশ করে বলেন, ‘কেউ সংলাপে আগ্রহী না হলে আমরা তো তাকে জোর করে বসাতে পারি না।’

কাতারের সঙ্গে সৌদি আরব ও উপসাগরীয় কয়েকটি রাষ্ট্রের সঙ্গে বৈরি সম্পর্কের জট খুলতে রোববার দোহায় যান টিলারসন ও তার প্রতিনিধি দল। সেখানে তিনি কাতারের আমির, তামিম বিন হামাদ আল থানি এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন।

সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগে চলতি বছরের ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে জিসিসি ও আরব মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসর। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরো কয়েকটি দেশ।

ওই চার আরব রাষ্ট্র কাতারের ওপর স্থল, নৌপথ ও আকাশপথ অবরোধও দেয়। এর পর থেকে সাড়ে চার মাসের বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনসহ দেশটির কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ও কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ সংকট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাঝখানে আরব লিগের বৈঠকেও এ নিয়ে তুমুল আলোচনা, বিতর্ক হয়েছে। এমনকি কাতারের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখাও করেছেন। কিন্তু এত কিছুর পরও সংকটের কোনো জট এখনো খোলেনি। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট