,

ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হলো পেপাল সেবা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :লেনদেনে নতুন সুবিধা নিয়ে হাজির হল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। প্রতিষ্ঠানটি তাদের মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে পেপাল সুবিধা যুক্ত করেছে। এর ফলে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা তাদের পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অ্যাপটিতে অর্থ পাঠাতে এবং অর্থের অনুরোধ করতে পারবেন।

 

ফেসবুক মেসেঞ্জার এবং পেপাল গতবছর প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয় গ্রাহককে কেনাকাটার জন্য তাদের পেপাল অ্যাকাউন্ট মেসেঞ্জারে লিংক করার মাধ্যমে। আর নতুন ঘোষণায় পিয়ার টু পিয়ার পেমেন্ট সমর্থন করবে। আর এই পিয়ার টু পিয়ার পেমেন্ট এই মুহূর্তে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। এবং দেশটিতে ২০ লাখ ৫ হাজারেরও বেশি পেপাল অ্যাকাউন্ট ইতোমধ্যে ফেসবুকের সাথে লিংক করা হয়েছে।

 

নতুন সুবিধার সাথে অতিরিক্ত হিসেবে মেসেঞ্জারে কাস্টমার সার্ভিস চ্যাট বট যুক্ত করা হয়েছে। এখানে পেপাল গ্রাহকরা এখন থেকে পাসওয়ার্ড পরিবর্তন, অ্যাকাউন্ট ইনকয়ারি এবং অ্যাপে পেমেন্ট সম্পর্কিত সহায়তা চাইতে পারবে। ফেসবুক বেশ কিছুদিন ধরেই এই প্ল্যাটফর্মে লেনদেন ব্যবস্থা আনতে কাজ করে যাচ্ছে। এবং পিয়ার টু পিয়ার পেমেন্ট অপশন অ্যাপলের নতুন পে ক্যাশ, স্কয়ার ক্যাশ, স্ন্যাপচ্যাটের পেমেন্ট এবং পেপ্যালের নিজস্ব ভেনমো অ্যাপের সাথে প্রতিদ্বন্ধিতা করবে।
প্রসঙ্গত বর্তমানে ‘পিয়ার-টু-পিয়ার’ লেনদেন ব্যবস্থায় শীর্ষে রয়েছে পেপাল। আর চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পেপ্যালে মোট লেনদেন হয়েছে ২৪০০ কোটি মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর