,

জার্মানির উপর মধুর প্রতিশোধ নিয়ে সেমিফাইনালে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক :জার্মানির উপর মধুর প্রতিশোধ নিয়ে সেমিফাইনালে ব্রাজিল
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় ব্রাজিল-জার্মানি। অনুর্ধ-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

৯০ মিনিটের লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ব্রাজিল।

খেলার শুরুতেই দারুণ এক সুযোগ মিস করে ব্রাজিলের পাউলিনহো। তার বাঁকানো শট লাগে ক্রসবারে। এই সুযোগে নিশ্চিত এগিয়ে যেতে পারতো ব্রাজিল।

 

এরপর খেলার ১৯ মিনিটে পেনাল্টি বক্সের ভিতর জার্মানির খেলোয়াড়কে ফাউল করলে রেফারি পেনাল্টি শুটের বাঁশি দেয়। ২১ মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে ১-০ গোলে এগিয়ে দেন জান ফিতে।

পিছিয়ে থেকে এরপর ব্রাজিল কয়েকটি আক্রমন করলেও গোলের দেখা না পাওয়ায় ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় দু,দল।

বিরতির পর ৭১ মিনিটে ওভারসন দারুণ এক শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফিরিয়ে আনেন। মাত্র ৬ মিনিট পর ৭৭ মিনিটেই পাউলিনহো দূর থেকে শট নিয়ে আরও এক গোল করেন। স্কোর দাড়ায় ব্রাজিল-২ জার্মানি-১।

এর পর জার্মানি অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরে আসতে পারেনি। এই জার্মানির কাছে হেরেই নেইমাররা ২০১৪ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এবার নেইমারদের উত্তরসূরিরা সেই প্রতিশোধ নিয়ে জার্মানিকে বিদায় করে দিল। হোক না অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ।

উল্লেখ্য ব্রাজিল অনুর্ধ-১৭ দলের জন্য এক বার্তা পাঠিয়েছেন ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার। নেইমারের বার্তায় বাড়তি উদ্দীপ্ত ছিল ফুটবলাররা। নেইমারের সেই বার্তা নিয়ে সেমিফাইনাল চলে গেল ব্রাজিলের আগামীর এই তারকারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে