,

রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকে বসে লেখা শেষ চিঠি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটিশ জাহাজ টাইটানিকে বসে লেখা সবশেষ চিঠিটি রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। বিবিসি জানিয়েছে, ১৯১২ সালের ১৪ এপ্রিল জাহাজটি ডুবে যাবার আগে লেখা ওই চিঠিটি ২ লাখ ১২ হাজার ডলারে বিক্রি হয়েছে। জাহাজটি ডুবে যাবার আগের দিন ১৩ই এপ্রিল এটি লেখা হয়েছিল। টাইটানিকে বসে লেখা চিঠিগুলোর মধ্যে একটি ১ লাখ ৫৭ হাজার ডলারে বিক্রি হয়েছিল। সেটিই ছিল এতোদিন পর্যন্ত রেকর্ড মূল্য। বিক্রি হওয়া নতুন চিঠিটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

টাইটানিকের যাত্রী মার্কিন ব্যবসায়ী অস্কার হলভারসন তার মাকে ওই চিঠিটি লিখেছিলেন। হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নামের এক নিলাম প্রতিষ্ঠানের মাধ্যমে চিঠিটি বিক্রি করেছে তার পরিবার। টাইটানিকের নোটপেপারে লেখা একমাত্র ওই চিঠিটি উত্তর আটলান্টিকের পানিতে ডুবে গিয়েছিল। পরে তা উদ্ধার করা হয়। পানিতে ডুবে গেলেও চিঠিটি নষ্ট হয়ে যায়নি। টেলিফোনে এর নিলামে অংশ নিয়েছিলেন ব্রিটিশ এক নাগরিক। তিনিই বিপুল দাম দিয়ে চিঠিটি কিনে নেন। নিলাম প্রতিষ্ঠানের পক্ষে অ্যান্ড্রু অ্যালড্রিজ জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ ক্রেতা “ইতিহাসের অভিনব সব জিনিস সংগ্রহে রাখেন”।

হলভারসন ও তার স্ত্রী ম্যারি টাইটানিকে উঠেছিলেন সাউদাম্পটন থেকে। গন্তব্য ছিল তাদের নিউইয়র্কের বাড়ি। মায়ের কাছে লেখা হলভারসনের চিঠিতে ছিল টাইটানিক ও এর যাত্রীদের নিয়ে কিছু কথা। তিনি লিখেছিলেন “জাহাজটা বিশাল বড় এবং দেখতে রাজকীয় হোটেলের মতো। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জন জ্যাকব অ্যাস্টর ও তাঁর স্ত্রীও রয়েছে আমাদের সাথে। কোটি কোটি টাকা থাকলেও তিনি দেখতে আর দশটা সাধারণ মানুষের মতোই। ডেকের বাইরে তিনি আমাদের সঙ্গে বসে আছেন”।

টাইটানিক ডুবে যাবার ফলে যে পনেরোশো মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে একজন ছিলেন হলভারসন। মাকে লেখা চিঠিতে যে ধনী ব্যক্তির কথা তিনি বলেছিলেন, সেই জেজে অ্যাস্টর ও তার স্ত্রীও ছিলেন প্রাণ হারানো ১৫০০ মানুষের মধ্যে। তবে প্রাণে বেঁচে গিয়েছিলেন তার স্ত্রী ম্যারি। হলভারসনের মরদেহ উদ্ধারের সময় তার পকেটে চিঠিটা পাওয়া যায়। ওই চিঠি তার মায়ের কাছে পৌঁছে দেয়া হয়েছিল। নিলাম প্রতিষ্ঠানের পক্ষে অ্যালড্রিজ বলছেন “সম্ভবত এটাই জাহাজের কোনো যাত্রীর লেখা একমাত্র চিঠি যেটা তার মৃত্যুর কারণে পোস্ট না করা হলেও প্রাপকের কাছে পৌঁছেছে”।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট