সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলসে শাফিন আহমেদ নেই কেন?

news-image

বিনোদন প্রতিবেদক : আজ বাংলাদেশি সময় ভোরে কানাডার টরেন্টোতে মাইলসের কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই কনসার্টে ছিলেন না শাফিন আহমেদ।

কেন ছিলেন না? পাওয়া যাচ্ছে না এই প্রশ্নের জবাব। তবে কি শাফিন আহমেদের সাথে দূরত্ব তৈরি হয়েছে মাইলসের? কানাডার স্থানীয় সময় ২১ অক্টোবর মাইলসের কনসার্ট হচ্ছে, এই বিষয়ে টরেন্টোর বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচার চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত শাফিন আহমেদকে পায়নি ভক্তরা। কেননা এর আগেই শাফিন নিজের ফেসবুকে বিষয়টি জানিয়ে দেন যে তিনি ওই কনসার্টে অংশ নিচ্ছেন না।

ফলে মাইলসের এই কনসার্ট চূড়ান্তভাবে ফ্লপ হয়েছে বলে জানা যায়। থার্ড ওয়ার্ল্ড লাইফ সাপোর্ট নামের একটি আয়োজক প্রতিষ্ঠান এই কনসার্ট আয়োজন করেন। ড্যানফোর্ড এভিনিউয়ের বার্কমাউন্ট কলেজিয়েটের এই কনসার্টে ৮০০ আসন থাকলেও ২০০ এর বেশি লোক হয়নি বলে জানা যায়। অথচ মাইলসের বিদেশি কনসার্ট প্রতিটিই পরিপূর্ণ দর্শক হয়। এ ঘটনায় স্পষ্ট হয়ে যায় যে শাফিন ছাড়া মাইলস অচল- এমনটাই মনে করছেন ভক্ত-শ্রোতারা।

সোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। শাফিন আহমেদ মাইলস ছেড়েছেন কি না এ বিষয়েও সংশয় প্রকাশ করছেন ভক্তরা।

শাফিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

তবে শাফিন আহমেদ কিছু না বললেও খোঁজ নিয়ে জানা গেছে, মাইলসের ভেতরে মেরুকরণ সৃষ্টি হচ্ছে। এই সমস্যার কারণে শাফিন মাইলস না ছাড়লেও দল থেকে দূরে রয়েছেন। আর শাফিন আহমেদের মাইলস ছেড়ে দেওয়ার মতো ঘটনা যদি ঘটেই থাকে তবে বাংলাদেশের ব্যান্ড সংগীতাঙ্গন একটি শীর্ষ ও সমৃদ্ধ ব্যান্ডকে হারাবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা