,

‘গোল্ডেন বয়’ এর সেরা তিনে এমবাপে-দেম্বেলে-জেসুস

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের গোল্ডেন বয় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন কাইলিয়ান এমবাপে, ওসমান দেম্বেলে ও গ্যাব্রিয়েল জেসুস। ইতালিয়ান পত্রিকা টুটোস্পোর্ট প্রতি বছর তরুণদের জন্য এই পুরস্কারের আয়োজন করে, যাতে ভোট দেন সাংবাদিকদের একটি প্যানেল।

ইউরোপিয়ান ফুটবলে অনুর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড়ের এই সম্মানজনক পুরস্কারের জন্য অবশ্য প্যারিস সেইন্ট-জার্মেইর এমবাপে ও বার্সেলোনা ফরোয়ার্ড দেম্বেলেই এগিয়ে রয়েছেন। যদিও ম্যানেচস্টার সিটি তারকা জেসুসকে নিয়েও বেশ আলোচনা হচ্ছে।

গত মৌসুমে এমবাপের নৈপূণ্যে মোনাকো লিগ ওয়ানের শিরোপা জয় করে। এবারের মৌসুমে এক বছরের ধারে এমবাপে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছেন। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের তারকা দেম্বেলে আগস্টে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় পাড়ি জমান। যদিও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বর্তমানে তিনি কাতালান দল থেকে বাইরে রয়েছেন। জেসুস এ পর্যন্ত সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২২ ম্যাচে ১৫ গোল করেছেন।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর