,

সৌদি আরবে মরুভূমির নিচে বিশাল সম্পদের সন্ধান!‌

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাজাখিস্তানের মাটি থেকে পাওয়া গেল রহস্যময় বেশকিছু পাথর। শিক্ষানবিশ এবং পেশাদার প্রত্নতাত্ত্বিক বিশারদরা এই রহস্যজনক পাথর আবিষ্কার করেছেন।

উপগ্রহ ফেরত কিছু ছবি দেখে প্রথমে এই সম্পদের খোঁজ করা শুরু হয়। প্রায় ১ বছর ধরে চলে খোঁজ। অবশেষে মিলল সাফল্য।

৪০০টি রহস্যজনক পাথর খুঁজে পাওয়ার পর প্রত্নতাত্ত্বিকরা বললেন, রহস্যময় পাথরগুলি হল আরব মরুভূমির দরজা। যা হাজার বছর আগে তৈরি করেছিল কিছু ভ্রাম্যমান আদিবাসিরা। আর এখান থেকে পাওয়া যেতে পারে বহু মূল্যবান সম্পদ।

প্রত্নতাত্ত্বিক তথা পশ্চিম অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড কেনেডি বলেন, ‘‌আমরা সৌদি আরবকে মরুভূমিই মনে করি। কিন্তু এখানে গবেষণায় জানা গেছে সেখানে প্রচুর প্রত্নতাত্ত্বিক ধন আছে এবং এটি চিহ্নিত করা প্রয়োজন। মাটির নীচে এত গভীরে তা রয়েছে যা ভাল করে দেখা যাচ্ছে না।

তবে উপগ্রহের মাধ্যমে একবার যদি তা দেখা যায় তার সৌন্দর্যই হবে আলাদা।’‌

প্রত্নতাত্ত্বিকরা গুগুল আর্থের সাহায্যে জানতে পেরেছেন, ঘুড়ির মত দেখতে কিছু ব্যবহার করত ওই ভ্রাম্যমান আদিবাসিরা। যা দেওয়াল চাপা পড়ে কোনও দুর্ঘটনার ফলে পাথরগুলি এভাবে রয়ে গেছে। যা পরীক্ষা করলে আরও তথ্য জানা যাবে। আপাত দৃষ্টিতে এগুলি রহস্যময় পাথর বলেই মনে হয়েছে।

এই বিষয়ে অধ্যাপক ডেভিড কেনেডি জানান, ‘‌আমরা যেতে চেয়েছিলাম সৌদি আরবে। ছবি তোলার জন্য। কিন্তু সেখানে যাওয়ার অনুমতি নেই। বাধ্য হয়েই গুগুল আর্থের সাহায্য নিতে হয়। তাতেই এই সাফল্য এসেছে।’‌ ‌‌বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট