,

শিক্ষক লাঞ্ছনা, সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ ডিসেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা সুলতানা এ আদেশ দেন।

নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবোস করানোর ঘটনায় করা মামলার প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল জানান, আজ সেলিম ওসমান অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন। সেই আবেদনের ওপর শুনানি শেষে বিচারক আদেশ দেন।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর থানার কল্যাণদী এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনতার সামনে কান ধরে উঠবোস করতে বাধ্য করেন সেলিম ওসমান। শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে আদালত রুল জারি করে।

এ ঘটনায় করা মামলায় বিচার বিভাগীয় তদন্তে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩৫৫/৫০০ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তী সময়ে আদালতে হাজির হয়ে সেলিম ওসমান জামিন নেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের