সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ‘আজীবন চুক্তি’র প্রস্তাব দেবে বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে এ মাসের শুরুতে ‘আজীবন চুক্তি’ করেছে বার্সেলোনা। এবার লিওনেল মেসির সঙ্গেও একই রকম সম্পর্কের বাঁধনে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে কাতালান ক্লাবটি। বার্সার প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গ্রাউ জানিয়েছেন, মেসিকে ‘আজীবন চুক্তি’র প্রস্তাব দেওয়া হবে।

ক্লাব সদস্যদের নিয়ে শনিবার বার্ষিক সাধারণ সভায় বসেছিলেন বার্সা কর্মকর্তারা। সেখানে গ্রাউ বলেছেন, ‘গত জুনে মেসি চার বছরের চুক্তিপত্রে সই করেছেন। কিন্তু ক্লাব তাঁকে আজীবন চুক্তির প্রস্তাব দেবে। লিওর জন্য এ পরিকল্পনার কারণ, শৈশব থেকে সে এখানে আছে এবং আজীবনই থাকবে। কারণ, সে একজন আইকন। আমরা চাই, খেলোয়াড়ি জীবন শেষে সে ক্লাবের সঙ্গে সংযুক্ত থাকুক।’

গত জুলাইয়ে বার্সার সঙ্গে চার বছরের চুক্তি নবায়নে সম্মত হয়েছিলেন মেসি। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করেননি। কিংবা ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউয়ের পাশে বসে মেসির চুক্তিপত্রে স্বাক্ষর করার আনুষ্ঠানিক কোনো ছবিও বার্সা প্রকাশ করেনি। যদিও বার্তোমেউ ​এ নিয়ে বার্সা–ভক্তদের দুশ্চিন্তা করতে মানা করেছেন। তাঁর ভাষ্য, সবকিছু ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এর আগে বার্সা সভাপতি জানিয়েছিলেন, মেসির হয়ে চুক্তিপত্রে সই করেছেন তাঁর বাবা। মেসির সই করার আনুষ্ঠানিকতা সারতে দেরি হওয়ার কারণ স্রেফ সঠিক সময়ের অপেক্ষা।

এবার গ্রাউ জানালেন, মেসিকে আজীবন ধরে রাখতে চায় বার্সা। রোনালদিনহোর পদাঙ্ক অনুসরণ করে মেসি একদিন বার্সার দূত হবেন বলেও আশা প্রকাশ করেন গ্রাউ। গত জুনে ৩০ বছর বয়স ছুঁয়ে ফেলা মেসির সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। ১৩ বছর বয়সে বার্সায় যোগ দিয়ে এ পর্যন্ত ৩০টি শিরোপা জিতেছেন মেসি। বার্সা ও লা লিগার ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতাও। এ ছাড়া ‘ফোর্বস’-এর জরিপে বিশ্বের দ্বিতীয় সর্বো​চ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারও মেসি। সূত্র: ইএসপিএন, মার্কা, এএস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা