সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘ডুব’

news-image

বিনোদন ডেস্ক :অস্ট্রেলিয়াবাসী বাংলাদেশীদের জন্য রয়েছে একটা বড় সুখবর। জনপ্রিয় চিত্রপরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী’র বহুল আলোচিত বাংলা সিনেমা ‘ডুব’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। পথ প্রোডাকশন্স, দেশী ইভেন্টস এবং বাজ প্রোডাকন্সের ব্যানারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর দর্শক অস্ট্রেরিয়াতেই উপভোগ করতে পারবেন ছবিটি। এই সংগঠনগুলো গেল বছর সুপারহিট ছবি ‘আয়নাবাজি’ অত্যন্ত সাফল্যের সাথে সিডনী, ক্যানবেরাসহ অস্ট্রেলিয়ার ছয়টি শহরে প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় এ বছর ‘ডুব’ অস্ট্রেলিয়া ব্যাপী মুক্তির আয়োজন করছেন তারা।

বাংলা নাটক ও সিনেমায় কয়েক দশক ধরে বলিষ্ঠ পদচারনা মোস্তফা সারওয়ার ফারুকীর। এসব কিছুকে ছাড়িয়ে এ বছর এক অতুলনীয় সৃষ্টি নিয়ে হাজির হয়েছেন এই নির্মাতা। আগামী (২৭ অক্টোবর) ফারুকীর বহুল আলোচিত ‘ডুব’ মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

 

বাংলাদেশে ছবিটির মুক্তির সাথে তাল মিলিয়ে আগামী (২৯ অক্টোবর) অস্ট্রেলিয়া’র রাজধানী শহর ক্যানবেরায় ছবিটি মুক্তি দেওয়ার সকল প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এছাড়া ছবিটি সিডনীতে প্রদর্শিত হবে আগামী ১১, ১২, ১৮ ও ১৯ নভেম্বর । সিডনী’র প্রথম দুটি শো এর টিকেট ছাড়ার ৫ দিনেই বিক্রি হয়ে যাওয়ায় আয়োজকরা ১৮ ও ১৯ নভেম্বর সিডনীতে তৃতীয় ও চতুর্থ শো ঘোষণা করেছেন। এই দুই শহর ছাড়াও মেলবোর্ন, এডেলেইড, ব্রিসবেন, পার্থ এবং ডারউইনে নভেম্বর মাসের বিভিন্ন দিনে ছবিটি প্রদর্শিত হবে বলে জানা যায়।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। ছবির বড় আকর্ষণ বলিউড ও হলিউড খ্যাত অভিনেতা ইরফান খান। তিনি রয়েছেন ছবির মুল চরিত্রে। এছাড়াও অভিনয় করেছেন ছবিটির নির্মাতা ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী এবং কলকাতার পার্ণ মিত্রসহ অনেকে।

 

ছবিটির গল্প নিয়ে শুরু থেকেই ফারুকীকে পোহাতে হয়েছে নানা বিতর্ক। কারণ প্রখ্যাত লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের দাবি ছবিটির গল্প তার প্রয়াত স্বামীর জীবনের কিছু অংশকে ঘিরে। তাইতো দর্শকদেরও ‘ডুব’ নিয়ে কৌতূহলের শেষ নেই। ছবিটির গল্প ঘনীভুত হয় প্রধান চরিত্রের মৃত্যু, পারিবারিক সূক্ষ ভালোবাসা ও অনুভূতিগুলোকে কেন্দ্র করে। এইসব বিতর্ক ছাড়াও গুঞ্জন ছিল বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুলোতে। কিছুদিন আগে বিখ্যাত মস্কো চলচ্চিত্র উৎসবে ‘কমরসান্ত’ জুরি পুরস্কার পেয়েছে ‘ডুব’। এসব কিছুকে কেন্দ্র করে ‘ডুব’ নিয়ে সকলের উৎসাহের যেন শেষ নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা