,

রেখাকে দেয়া আমিরের শ্রেষ্ঠ পুরস্কার

news-image

বিনোদন ডেস্ক : দীপাবলি উপলক্ষে মুক্তি পেয়েছে আমির খানের সিক্রেট সুপারস্টার সিনেমাটি। দর্শক সমালোচক থেকে শুরু করে বলিউড তারকারাও সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী রেখা।

সম্প্রতি বলিউড তারকাদের জন্য সিক্রেট সুপারস্টার সিনেমার এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে অন্যান্যদের সঙ্গে রেখাও উপস্থিত ছিলেন। সিনেমাটি দেখে রীতিমতো অভিভূত তিনি। প্রদর্শনী শেষে সাংবাদিকদের কাছে আমিরের অনেক প্রশংসা করেন রেখা। পাশাপাশি সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানান এ অভিনেত্রী।

রেখা বলেন, ‘আমি পুরস্কার কী তা জানি না, সত্যিই না। কিন্তু আজ আমির সাহেব আমাকে শ্রেষ্ঠ পুরস্কারটি দিয়েছেন। আশীর্বাদ, ভরসা ও অনেক অনেক ভালোবাসার পুরস্কার। প্রথম পরিচয়ের পর থেকেই আমির সাহেব আমাকে অজস্র ভালোবাসা দিয়েছেন এবং এটি সব সময় আমার হৃদয়ে থাকবে। অনেক অনেক ধন্যবাদ এবং আমির আপনি দীর্ঘজীবী হোন। সবাই সিনেমাটি দেখবেন।’

একটি মেয়ের সংগীতশিল্পী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে সিক্রেট সুপারস্টার সিনেমাটিতে। নিজের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ মেয়েটি। কিন্তু মেয়েটির এই স্বপ্ন পূরণের পথে বাদ সাধেন তার বাবা। শেষ পর্যন্ত বোরকা পরে নাম প্রকাশ না করে ইউটিউবে নিজের গান প্রকাশ করে রাতারাতি জনপ্রিয়ও হয়ে ওঠে মেয়েটি।

সিক্রেট সুপারস্টার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দঙ্গল সিনেমাখ্যাত জাইরা ওয়াসিম। এ ছাড়াও অভিনয় করছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর