,

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত তিন, ১১ শ্রমিক নিখোঁজ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মালয়েশিয়ার পেনাং প্রদেশের নির্মাণাধীন একটি সাইটে ভূমিধসে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১১ জন শ্রমিকের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা। পাহাড়ের বিশাল একটি টিলা বাড়ি-ঘর নির্মাণ করা স্থানে ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে উত্তর-পূর্বাঞ্চলের পেনাংয়ের জর্জ টাউন এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটেছে।

নিখোঁজ শ্রমিকদের অধিকাংশই বাংলাদেশ, ইন্দোনেশিয়ার বলে ধারণা করছেন তিনি। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা শ্রমিকও রয়েছেন। ভূমিধসস্থলে ৪৯ তলা বিশিষ্ট দুটি টাওয়ার নির্মাণের কাজ চলছে। ধসের কারণ এখনো শনাক্ত করা যায়নি।

ভূমিধসের ঘটনা নিয়ে স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ধ্বংসস্তুপের নিচ থেকে দুই ইন্দোনেশীয় ও মিয়ানমারের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো দুই শ্রমিককে আহত অবস্থায় ধসস্থল থেকে বের করে আনা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আনুয়ার ওমর বার্তাসংস্থা এএফপিকে বলেন, উদ্ধারকর্মীরা কাদা থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছেন অারো ১১ শ্রমিক।

পেনাং দ্বীপ সিটি কাউন্সিলের মেয়র মাইমুনাহ শরিফ বলেন, ভূমিধসের কারণ এখনো পরিষ্কার নয়। তবে বৈরী আবহাওয়া ও ওই এলাকায় গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা তিনি নাকচ করে দিয়েছেন।

পেনাং ফায়ার সার্ভিস ও উদ্ধারবিভাগের পরিচালক সাদন মোখতার বলেন, হতাহতদের খুঁজে বের করতে আমরা ঘটনাস্থলে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াডের তিনটি কুকুর মোতায়েন করেছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট