সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দম থাকলে ভারতকে নিরাপত্তা পরিষদে ঢুকিয়ে দেখাক আমেরিকা, কটাক্ষ চীনের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক ভারতকে সামনে লেলিয়ে দিয়ে চীনের প্রভাবকে স্তিমিত করার, তা কোনও দিনও হবে না। আর আমেরিকার ক্ষমতা থাকলে একার হাতে ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য করে দিক।

চীনের সহমত না থাকলে তা কোনও দিনও সম্ভব হবে না জানিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দেশটি।
এক প্রকার আমেরিকাকে হুমকি দিয়েছে চীন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ভারত-মার্কিন মৈত্রীর প্রশংসা করে চীনকে কটাক্ষ করেন। তারই জবাবে চীনা সংবাদ মাধ্যম আমেরিকাকে কোণঠাসা করার চেষ্টা করেছে।

চীনা কমিউনিস্ট সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, উন্নয়নের নিরিখে চীনের সঙ্গে ভারতের বেড়ে চলা দূরত্ব নিয়ে নয়াদিল্লি চিন্তিত। আর তাই ভারতের হয়ে আসরে নেমে পড়েছে আমেরিকা। অযথা বেজিংকে টার্গেট করছে ওয়াশিংটন।

চীনা সংবাদ মাধ্যমের দাবি, মার্কিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে অতটা আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন নেই। কারণ নিরাপত্তা পরিষদের আসন চীনের সম্মতি ছাড়া আমেরিকা ভারতকে এনে দিতে পারবে না।

প্রসঙ্গত, আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন। এরপর নভেম্বরে এশিয়া সফর করার কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। সেই সফরের তালিকায় রয়েছে চীনের নামও। তার আগে এভাবে চীনের ভারত-মার্কিন বিরোধী অবস্থান নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা