,

‘জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের বাড়িতে ভাতা পৌঁছে দেবে সরকার’

news-image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জানুয়ারি মাস হতে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ি বাড়ি পৌঁছে দেবে সরকার। আর কোন মুক্তিযোদ্ধাকে ব্যাংকে লাইনে দাড়িয়ে ভাতা উত্তোলন করতে হবে না। এজন্য সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে নীলফামারীর ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ সব সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বতে বিশ্বাস করে। আর বিএনপি ও তার নেত্রী স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা পাকিস্তানের পোষা তোতা পাখি। পাকিস্তান যেভাবে বিবৃত্তি দেয় খালেদা জিয়াও সেভাবে কথা বলে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান বিচারপতি পিস কমিটির সদস্য ছিলেন। তাই তিনি বঙ্গবন্ধুকে একক নেতা মানতে রাজি নন।মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে জবাব চাইতে হবে আর কোন নেতা ছিল? তিনি প্রধান বিচারপতির দুর্নীতিসহ বিভিন্ন সমালোচনা করে দেশে এনে তার বিচার দাবী করেন।’

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতেমার সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ফজলুর রহমার, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল অঅহমেত, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরননবী, সাবেক কমান্ডার আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের