,

ব্রিটেনকে খোঁচা দিয়ে ‘অজ্ঞ ও নির্বোধ’ সাব্যস্ত হলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘এই মাত্র খবর বেরিয়েছে, ‘চরমপন্থী ইসলামিক সন্ত্রাসবাদ ছড়ানোর মধ্যেই যুক্তরাজ্যে অপরাধপ্রবণতা বছরে ১৩ ভাগ বেড়েছে। ‘ মোটেও ভাল খবর না।

আমাদের অবশ্যই আমেরিকাকে নিরাপদ রাখতে হবে। ‘-গতকাল শুক্রবার এ টুইট করেই বিপাকে পড়েছেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সকালে আমেরিকার রক্ষণশীল আদর্শের অনুসারী টিভি চ্যানেল ওয়ান নিউজ নেটওয়ার্ক ব্রিটেনের সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশ করে। কোনো যাছাই-বাছাই না করে সেখান থেকে তথ্য নিয়ে টুইট করেন ট্রাম্প। এ জন্য ব্রিটেনের বর্তমান ও সাবেক নেতারা ট্রাম্পকে অজ্ঞ ও নির্বোধ আখ্যা দিয়েছেন।

ব্রিটেনের একাধিক নেতা জানান, অপরাধ প্রবণতা সংক্রান্ত জরিপটি শুধু ইংল্যান্ড ও ওয়েলসের ওপর ভিত্তি করে করা হয়েছে। পুরো ব্রিটেনের সার্বিক অপরাধ প্রবণতা ওই পরিসংখ্যানে বিবেচিত হয়নি। তাছাড়া, এসব অপরাধের সঙ্গে ট্রাম্পের কথিত ‘ইসলামিক সন্ত্রাসবাদেরও’ কোনো সম্পর্ক নেই। পুলিশ গত বছর যেসব অপরাধ রেকর্ড করেছে তার মধ্যে বড় অংশ জুড়েই আছে চুরি, অবৈধভাবে অস্ত্র রাখা, জনশৃঙ্খলা নষ্ট, যৌন হয়রানি ইত্যাদি। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট