,

টি-২০ সিরিজে তামিমের জায়গায় খেলবেন মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। ইনজুরি আক্রান্ত বাঁহাতি ওপেনার তামিম ইকবালের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন তিনি।

জাতীয় দলের প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ওয়ানডে দলের সঙ্গে মুমিনুল হক রয়েছে। সে দলের সঙ্গেই থাকবে। টি-টোয়েন্টি সিরিজে তামিমের জায়গায় সে দলে ঢুকবে।

ইনজুরির কারণে ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাম উরুর উপরের দিকের মাংসপেশিতে চোট পান তামিম। এর পর থেকেই ইনজুরিটি ভোগাচ্ছে তাকে। এমনকি এই ওপেনার খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট, ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডেতেও।

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় ওয়ানডে খেলার সময়ই ব্যথা বোধ করেন তামিম।

ম্যাচ শেষে সেই ব্যথা ক্রমশ বেড়েছে। শুক্রবার দলের সাথে অনুশীলন পর্যন্ত করতে পারেননি তামিম। শনিবারই দেশের উদ্দেশ্যে রওনা হবেন তামিম। তবে টিকেট না পেলে রবিবার দেশে ফিরবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ইনজুরিতে আক্রান্ত আরেক পেসার মুস্তাফিজদের সঙ্গে ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের