,

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ জনে।

শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথের কাছে বিস্ফোরক বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়। ভয়াবহ এ ঘটনায় কয়েক শ লোক আহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছ।

সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিরাহমান ওসমান বিবিসিকে জানায়, এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তিনি এই হামলার জন্য জঙ্গি সংগঠন আল-শাবাবকে দায়ী করেন। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

২০০৭ সাল থেকে দেশটিতে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাবের বিদ্রোহ চলছে। সংগঠনটি প্রায়ই মোগাদিসুতে হামলা চালিয়ে থাকে। তারা সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। ২০০৭ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় হামলা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট