,

মিশরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৫৩ নিরাপত্তা সদস্য নিহত

news-image

মিশরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৫৩ জন সদস্য নিহত হয়েছেন।

রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে বাহারিয়া মরূদ্যানের কাছে জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার শিকার হয় বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খবর বিবিসির।

নিরাপত্তা বাহিনীর দলটির মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিল। হাসম নামের একটি জঙ্গিগোষ্ঠীর সদস্যরা হামলাটি চালিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

সংঘর্ষে হাসমের ১৫ জন জঙ্গি নিহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

জঙ্গিদের একটি গোপন আস্তানার খবর পেয়ে মরূভূমিতে যায় নিরাপত্তা বাহিনীর ওই দলটি। কিন্তু কাছাকাছি যাওয়া মাত্রই জঙ্গিরা তাদের গাড়িবহর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় ও রকেট চালিত গ্রেনেড নিয়ে হামলা চালায় বলে বিবিসিকে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র।

ওই এলাকাটি জঙ্গিদের কাছে পরিচিত হওয়ায় ও মরূভূমির দুর্বল টেলিযোগাযোগ সিগন্যালের কারণে তাদের দলের কমান্ডিং অফিসার অতিরিক্ত বাহিনী পাঠানোর অনুরোধ জানাতে না পারায় পরিস্থিতি আরো নাজুক হয়ে ওঠে। এতে তাদের দলের ৫৩ জন পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হন বলে জানান তিনি।

হাসমকে মুসলিম ব্রাদারহুডের সশস্ত্র শাখা বলে বর্ণনা করেছে মিশরের নিরাপত্তা বাহিনী। কিন্তু এ অভিযোগ অস্বীকার করেছে মুসলিম ব্রাদারহুড।

বর্তমানে একটি ইসলামপন্থি বিদ্রোহের মোকাবিলা করছে মিশর। সাম্প্রতিক সময়ে দেশটিতে যেসব জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে হাসম তাদের অন্যতম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট