,

১০ লাখে মৌসুমির লায়লা লাঠিয়াল

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়শিল্পী মৌসুমি হামিদের টেলিছবি ‘লায়লা লাঠিয়াল’ এরইমধ্যে ইউটিউবে ১০ লাখ ভিউয়ার ছাড়িয়ে গেছে। গত ২৭ সেপ্টেম্বর চ্যানেল আইতে প্রচারিত এ টেলিছবিটির রচনা ও পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা ইরানী বিশ্বাস।

এ প্রসঙ্গে টেলিছবিটির রচয়িতা এবং পরিচালক ইরানী বিশ্বাস বললেন, ‘এই টেলিছবিটির কাহিনী একটু আলাদা। আর সে কারণেই আমার মনে হয় টেলিছবিটি দর্শকদের এতো সাড়া পেয়েছে। এখানে খুব ভালো অভিনয় করেছে মৌসুমি। তার চরিত্রটি দর্শক পছন্দ করেছেন।’

টেলিছবিটির গল্পে দেখা যায়, লাঠিয়াল সর্দারের মেয়ে লায়লা চরিত্রের মৌসুমি হামিদ। ছোটবেলা থেকে বাবাকে লাঠি খেলতে দেখে বড় হয়েছে। লায়লার ইচ্ছা বাবার মতো নাম করা লাঠিয়াল হবে। লায়লার এমন লক্ষ্যের মাঝেই হঠাৎ গ্রামের চেয়ারম্যান সিরাজ মোল্লার একমাত্র ছেলে বাদশা লায়লাকে বিয়ে করতে ইচ্ছা প্রকাশ করে।

অবশেষে দুই পরিবারের সম্মতিতে লায়লাকে বউ করে ঘরে আনে চেয়ারম্যানের পরিবার। ডানপিঠে নতুন বউয়ের কান, গলা খালি দেখে অবাক বাড়ির অন্যান্য সদস্য। উপস্থিত সকলের সামনে শাশুড়ি কাজের মেয়েকে দিয়ে ঘর থেকে সমস্ত গয়না এনে লায়লাকে পরতে বললেন এবং কঠিন-কঠোর ভাষায় জানিয়ে দিলেন, ‘এর পর থেকে আর কখনো যেন লায়লা হাতে লাঠি না ধরে।

কথাটা শুনে অবাক হয় লায়লা। মনে মনে নিজেকে প্রশ্ন করে, কি করা উচিত। সে কি এ বাড়ির বউ হবে, নাকি বাবার মতো লাঠিয়াল হবে? আর এভাবেই এগিয়ে যেতে থাকে টেলিছবিটির কাহিনী।

টেলিছবিটিতে মৌসুমির বিপরীতে অভিনয় করেছেন আরিফ অর্ক। এছাড়া আরও অভিনয় করেছেন শিরিন আলম, মাহমুদুল হক মিঠু, রেশমী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের