,

সু চির নাম মুছে ফেলছে অক্সফোর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সেন্ট হিউ কলেজ কর্তৃপক্ষ তাদের জুনিয়র কমনরুম থেকে সু চির নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কলেজের শিক্ষার্থীরা সু চির নাম কমন রুম থেকে মুছে ফেলার পক্ষে ভোট দিয়েছেন। কলেজের শিক্ষার্থীরা সু চির নাম মুছে ফেলার পক্ষে ভোট প্রদান করলে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও সেন্ট হিউ কলেজ কর্তৃপক্ষ মূল ফটক থেকে শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চির ছবি আগেই সরানো হয়েছে।

১৯৬৪ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সু চি রাজনীতি, দর্শন ও অর্থনীতি বিষয়ে সেন্ট হিউ কলেজে পড়াশোনা করেছেন। ২০১২ সালে ৬৭তম জন্মদিন কলেজে পালন করেছেন তিনি। ওই বছরই তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় অক্সফোর্ড।

কিন্তু চলতি বছরের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনীর তাণ্ডবে সু চির অবস্থানকে কোনোভাবেই মেনে নিতে পারছে না কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা। সারাবিশ্ব থেকেই অবশ্য সু চির সমালোচনা করা হচ্ছে।

সেন্ট হিউ কলেজ জানিয়েছে, রাখাইন রাজ্যে নারী, পুরুষ, শিশুদের ওপর যে বর্বরতা চলছে, সেই ঘটনায় সু চির অবস্থান অগ্রহণযোগ্য। তিনি যে নীতি-আদর্শের কথা একসময় বলতেন, এখন তার অবস্থান একেবারেই ভিন্ন।

গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার জেরে রোহিঙ্গা নিধন শুরু করে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাবমতে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রোহিঙ্গা নিপীড়নের ঘটনাকে পাঠ্যপুস্তকে উল্লিখিত গণহত্যার উদাহরণের সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ। সূত্র : গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট