সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ২৩ অক্টোবর আসছেন সুষমা স্বরাজ

news-image

নিউজ ডেস্ক : আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুই দিনের এই সফরে তিনি ভারতের অর্থায়নে বাস্তবায়ন করা ১৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

এর মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ার একটি প্রকল্পও রয়েছে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা হবে। সুষমা স্বরাজ যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে বাংলাদেশে আসছেন। ২৩ অক্টোবর সকালে ১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন সুষমা। প্রকল্পের উদ্বোধনের আগে ঢাকায় দিল্লি হাইকমিশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতের কোনো শীর্ষ মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। এর আগে আসেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। সুষমার সফর এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে। ফলে তার সফরে রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পাবে।

সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর পারস্পারিক সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করবে ভারত-বাংলাদেশ যৌথ কমিশন।

২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফর করেন। চলতি বছরের এপ্রিলে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথ কমিশনে সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়েও আলোচনা হবে। সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের বৈঠক হয়। এছাড়া নিউ ইয়র্ক থেকে আবু ধাবিতে যাওয়ার সময় একই ফ্লাইটে ছিলেন শেখ হাসিনা ও সুষমা স্বরাজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা