,

পুতিনের বিরুদ্ধে নির্বাচনে লড়তে তৈরি রুশ মডেল!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্যারিস হিলটন। না চোখ কপালে তোলার কিছু নেই।

ইনি রাশিয়ার হিলটন। টেলিভিশন সঞ্চালিকা-মডেল সেনিয়া সোবচাক। নিজেই জানিয়েছেন, প্রথম যখন ভোটাধিকার প্রয়োগের বয়স হয়েছিল, তখন থেকেই তিনি দেখছেন ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। অতএব এবার বদল জরুরি। রাশিয়ায় প্লে-বয় পত্রিকার প্রচ্ছদেও দেখা মিলেছিল তাঁর। আর সেই তিনিই এবার লড়বেন পুতিনের বিরুদ্ধে। একইসঙ্গে সঞ্চালনা, মডেলিং, টেলিভিশন তারকা সেনিয়া। ইনস্টাগ্রামে খোলামেলা পোশাকে একের পর ছবি। সবমিলিয়ে মার্কিন তারকা প্যারিস হিলটনের সঙ্গেই তাঁর তুলনা টানছেন অনেকেই।

বুধবার নিজেই বছর পঁয়ত্রিশের সেনিয়া ঘোষণা করেছেন লিবারাল রুশ ভোটদাতারা অত্যন্ত অখুশি। পুতিনকে মোটেও পছন্দ করছেন না বর্তমান রাশিয়ার ভোটদাতারা। যদিও নিজে জেতার ব্যাপারে ১০০% নিশ্চিত নন সেনিয়া। তবে লড়াইয়ে আপত্তি কোথায়? কারণ ক্রেমলিনের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছেন সেনিয়া। তাই সাংবিধানিক নিয়ম মেনেই নিজেই প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছেন তিনি। পুতিন নাকি সেনিয়ার গডফাদার, উড়িয়ে দিয়েছেন এমন জল্পনাও।

২০১২ সালে ভ্লাদিমির প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়ে ওঠার পরই বিরোধী রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন সেনিয়া। তারপর থেকেই প্রতিটি পুতিনবিরোধী সমাবেশে দেখা গিয়েছে সেনিয়াকে। ক্রেমলিনের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন সোশ্যাল মিডিয়াতেও। পুতিন বিরোধিতার প্রচার করতেই এরপর রেইন ব্রডকাস্টার চ্যানেলে যোগ দিয়েছেন সংবাদ পরিবেশক হিসাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট