,

হাঁটুর বয়সী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ব্র্যাড পিট

news-image

বিনোদন ডেস্ক : ব্রিটিশ অভিনেত্রী এলা পারনেলের বয়স ২১। হলিউডের খ্যাতনামা অভিনেতা ব্র্যাড পিটের বয়স ৫৩। খবর বেরিয়েছে, গত বছর অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর নিজের চেয়ে ৩২ বছরের ছোট এলার প্রেমে পড়েছেন ব্র্যাড পিট।

গত বছর এলার সঙ্গে পরিচয় হয় ব্র্যাডের। কিন্তু এরও অনেক আগে তার সাবেক স্ত্রী ও ছয় সন্তানের মা জোলির সঙ্গে পরিচয় হয় এলার। ২০১৪ সালের ডিজনির একটি ছবিতে জোলির কিশোরী বয়সে অভিনয় করেন এলা।

জোলির চরিত্রে অভিনয় করা এ অভিনেত্রীতেই এখন মন্ত্রমুগ্ধ হয়ে আছেন ব্র্যাড পিট। নিজের শত ব্যস্ততার মাঝে এলার নিয়মিত খোঁজ নিচ্ছেন। শুধু তাই নয়, তার ড্রামা সিরিজেও এলাকে কাস্ট করেছেন ব্র্যাড পিট।

এমন অভাবিত সৌভাগ্যে কী প্রতিক্রিয়া এলার? সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে কাছের এক বন্ধুকে এলা নাকি একবার বলেছিলেন, তিনি প্রথম যে তারকার প্রেমে পড়েছিলেন তিনি আর কেউ নন, ব্র্যাড পিট! সূত্র : ইভনিং স্ট্যান্ডার্ড

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর