,

পেপাল, নাকি জুম নামে আর একটি কোম্পানি

news-image

বাংলাদেশে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সংস্থা পেপালের ‘ইনওয়ার্ড সার্ভিস’ যার মাধ্যমে বাইরে থেকে বাংলাদেশে খুব সহজে টাকা পাঠানো যাবে।

কিন্তু এই সেবা কি আসলেই পেপালের, নাকি ‘জুম’ নামে আর একটি কোম্পানির? – এ নিয়ে দেশটির সামাজিক মাধ্যমসহ নানা মহলে গত বেশ কিছুদিন ধরেই চলছে তুমুল বিতর্ক। খবর বিবিসির।

বিশেষ করে এটি আসলেই পেপাল সার্ভিস কি-না, কিংবা ফ্রি ল্যান্সাররা এ সার্ভিসের মাধ্যমে কোন প্রতিষ্ঠান থেকে তাদের অর্থ দেশে আনতে পারবে কি-না নাকি শুধু ব্যক্তি টু ব্যক্তি লেনদেন হবে এসব নিয়ে বিতর্ক হচ্ছে ফেসবুক সহ নানা মাধ্যমে।

অনেকেরই অভিযোগ পেপ্যালের নামে নতুন করে যেটি উদ্বোধন করা হচ্ছে সেটি আসলে জুম মানি ট্রান্সফার সার্ভিস যেটি আগে থেকেই চালু রয়েছে।

তবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছেন এখন থেকে দেশের বাইরে থেকে কেউ চাইলে যে কোন সময় তার পেপাল অ্যাকাউন্ট থেকে টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন।

তিনি বলেন পেপালের মাধ্যমে টাকাটা বাংলাদেশে আসার উদ্বোধন হচ্ছে আজ। সেবাটি চালু হলে পাঁচ লাখ ফ্রি ল্যান্সার উপকৃত হবে। তবে আউটবাউন্ড এবং পেপাল অ্যাকাউন্ট খোলার মতো আরো যেসব সার্ভিস আছে সেগুলো নিয়ে আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী বলেন পেপালের সাথে আগে কোন সংযোগ ছিলোনা। কিন্তু এখন যে কোন সময় মাত্র ৪০ মিনিটে বিদেশ থেকে টাকাটা চলে আসবে আর ১ হাজার ডলার পর্যন্ত পাঠাতে মাত্র ৪.৯৯ ডলার ফি দিতে হবে।

তিনি জানান তারা প্রথমে জুমের সাথে সোনালী ব্যাংকের সাথে চুক্তির ব্যবস্থা ও বাংলাদেশ ব্যাংকের কিছু নীতি নিয়ে কাজ করেছেন। এর ফলে ব্যাংক টু ব্যাংক লেনদেন শুরু হয় নভেম্বর থেকে।

‘পরে জানতে পারি পেপাল জুমকে কিনে নিচ্ছে। এখন ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন আগে ওয়ার্কিং আওয়ার ছাড়া টাকা পাঠাতে পারতোনা। এখন যে কোন সময় বিদেশ থেকে কেউ চাইলে কোন ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন’।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর