সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি হারানোর ‘শঙ্কায়’ ছিলেন জেনারেল মইন

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের রাজনীতিতে ২০০৭ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেনা সমর্থিত সেই সরকার সে সময় আরও অনেক রাজনৈতিক নেতার মতো এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও কারাগারে যেতে হয়। তাদের মুক্তির জন্য দেশ-বিদেশের চাপ ছিল সেনা সমর্থিত সরকারের ওপর। এরই এক পর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ ভারত সফরে গিয়েছিলেন। দেখা করছেন দেশটির সেসময়ের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে।

এ প্রসঙ্গে প্রণব মুখার্জি তার আত্মজীবনীমূলক বই ‘দ্য কোয়ালিশন ইয়ারস ১৯৯৬-২০১২ লিখেছেন, ‘২০০৮ সালের ফেব্রুয়ারিতে সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ ছয় দিনের ভারত সফরে আসেন। এ সময় আমার সঙ্গে সাক্ষাৎ হয় মইনের। অনানুষ্ঠানিক আলোচনার সময়, আমি তাকে রাজনৈতিক বন্দীদের মুক্তির গুরুত্ব বোঝাই। তিনি এই ভয় পাচ্ছিলেন যে শেখ হাসিনা বের হয়ে আসার পর তাকে (জেনারেল মইন) চাকরিচ্যুত করতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগত দায়িত্ব নিই এবং শেখ হাসিনা ক্ষমতায় এলেও তার বহাল থাকার ব্যাপারে তাকে আশ্বস্ত করি।’

এর কয়েক বছর পর জেনারেল মইন ক্যানসারে আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রে তার চিকিৎসার বিষয়টিতেও সহায়তা করেন বলে প্রণব মুখার্জি তার বইয়ে উল্লেখ করেছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা