সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ কেজি ওজন কমালেন অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : ব্যক্তি জীবনের টানাপোড়েনের অস্থির সময়গুলো একপাশে রেখে, অভিনয়জীবনে ফের সাবলীল হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অপু বিশ্বাস। আগের অপু হয়েই ফিরতে চান চিরচেনা সেই পুরনো রঙিন ভুবনে। আর এরই ধারাবাহিকতায় অপু ১৭ কেজি ওজন কমিয়েছেন।

আর সে তথ্যই গতকাল ১৭ অক্টোবর একটি গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে অপুর ভাষ্য, আমি নিয়ম করে ডায়েট করছি, জিম করছি, এরই মধ্যে ১৭ কেজি ওজন কমিয়েছি। আগামী সপ্তাহ থেকে ডায়েটের নতুন ফর্মুলা শুরু করবো, তখন আরো দ্রুত ওজন কমিয়ে ফেলব।
অপু বিশ্বাস মাতৃত্বজনিত কারণে প্রায় দেড় বছর চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে ছিলেন। গত কিছুদিন আগে তার পুরনো অর্ধ সমাপ্ত ‘পাংকু জামাই’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে ফের ফিরেছেন তিনি। এরপর গত ৯ অক্টোবর ছবির শুটিংও শেষ করেছেন। সেই সঙ্গে ডাবিংও। অপু জানান, তিনি আগামী মাসে সিঙ্গাপুরে যাবেন। কারণ হিসেবে বলেছেন, বিশেষজ্ঞের চিকিৎসকের সঙ্গে পরামর্শের কথা।

এদিকে অপু অভিনীত সর্বশেষ বুলবুল বিশ্বাসের পরিচালনায় ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পেয়েছে। পাশাপাশি নির্মাণাধীন রয়েছে ‘মা’, ‘মাই ডার্লিং’, ‘লাভ ২০১৬’। আর গত ১০ এপ্রিল সোমবার বিকেল ৪টায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে, এক প্রকার হাটে হাড়ি ভেঙে দেন অপু।

এতদিন অপু বিশ্বাস গোপনে আগলে রেখেছিলেন শাকিব খানের ঔরসজাত সন্তানকে। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের। সেসময় অপু বিশ্বাসের সিজারও করা হয়। এ খবর প্রকাশের পর থেকেই শাকিবের সঙ্গে অপু’র মান-অভিমান চলছেই।

অপু ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। তারপর এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে জুটি বাঁধেন। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় পরস্পর প্রেমের বাঁধনে জড়িয়ে যান। এরপর ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা