বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন যাচ্ছেন ‌‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া

news-image

৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে আজ (১৯ অক্টোবর) চীন যাচ্ছেন জেসিয়া ইসলাম। প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেবেন তিনি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়া জেসিয়া ইসলাম সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজক আর সেখানে আসা অতিথিদের জন্য জেসিয়া উপহার হিসেবে নিয়ে যাচ্ছেন পাটের তৈরি জিনিসপত্র। যার মধ্যে আছে জুতা, সালোয়ার-কামিজ, ব্যাগ, পাটের জামদানি, পাটের ওপর মুদ্রিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ অনেক কিছু।

আগামী ৩১ অক্টোবর চীনের শিমেলং ওশান কিংডমে ৬৭তম ‘মিস ওয়ার্ল্ডে’র জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে এবার মিস ওয়ার্ল্ডে অংশ নেয়া ১১৭টি দেশকে স্বাগত জানানো হবে। এ অনুষ্ঠানে অংশ নেবেন ৫০০ জন শিল্পী। থাকবে প্রতিযোগীদের প্যারেড। অনুষ্ঠানটি কাছ থেকে দেখতে পাবেন ১০ হাজার দর্শক।

২৯ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে চলে নানা জল্পনা-কল্পনা। চূড়ান্ত রায়ের পর জানা যায় জান্নাতুল নাঈম বিবাহিত। কেড়ে নেয়া এভ্রিলের মুকুট। পরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে সংশোধিত রায়ে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।

পুরান ঢাকার মেয়ে জেসিয়ার জন্ম ১৯৯৭ সালে। তবে বর্তমানে তিনি মহাখালীতে বসবাস করেন। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেসিয়া ইংরেজি মাধ্যম সাউথপয়েন্ট একাডেমিতে লেখাপড়া করেছেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু