বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হারের কারণ জানালেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক :প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করলেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা। বাংলাদেশকে লজ্জার সাগরে ভাসিয়ে রেকর্ড গড়ে ১০ উইকেটে জিতে নেন ম্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে এবি ডি ভিলিয়ার্স ক্ষুধার্ত বাঘের মতো খেললেন। তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। মাত্র ১০৪ বল খেলে ১৭৬ রান করলেন। তাতে দক্ষিণ আফ্রিকা ৩৫৩ রানের পাহাড়সম সংগ্রহ পায়। সেই রান তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ শেষে বাংলাদেশের এমন হারের কারণ জানালেন মাশরাফি। তার মধ্যে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে কেউ একজন কিংবা দুজন ভালো খেলছেন। কিন্তু দলগতভাবে ভালো খেলতে পারছে না। সে কারণেই এমনটি হচ্ছে।

মাশরাফি বলেন, ‘আমরা জানি এবি ডি ভিলিয়ার্স একজন ধ্বংসাত্মক ব্যাটসম্যান। আজ সে তার ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেছে। সে যখন এমন খুনে মেজাজে থাকে তখন আপনাকে শতভাগ সঠিক হতে হবে। নতুবা সে আপনাকে শাসন করবে। আজ তেমন কিছুই হয়েছে। তিনি আজ মাঠে আসলেন এবং আমাদের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিলেন। স্কোর ৩১০-৩২০ রানের মধ্যে হতে পারত। ব্যাট করতে নেমে আমরা শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু ইমরান তাহির উইকেট নিয়ে আমাদের চাপে ফেলে দেয়। এমন বেশ কিছু সময় গেছে যখন ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যাটি হল দলের একজন কিংবা দুইজন ব্যক্তিগতভাবে ভালো খেলছে। কিন্তু আমরা দলগতভাবে ভালো খেলতে পারছি না।’

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু