সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে অধরা

news-image

বিনোদন প্রতিবেদক : মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। চলচ্চিত্রটির নাম ‘রোহিঙ্গা।

’ আর এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী অধরা খান। যেখানে অধরাকে একজন গণমাধ্যমকর্মীর ভূমিকায় দেখা যাবে।

এ প্রসঙ্গে অধরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রোহিঙ্গাদের বিষয়টি একটি আন্তর্জাতিক ইস্যু। এ নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে, এর প্রত্যেকটা চরিত্রই হবে অনেক চ্যালেঞ্জিং। রোহিঙ্গা ছবিটিতে আমাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। এই চরিত্রটি আরও বেশি চ্যালেঞ্জিং। আর সেই চ্যালেঞ্জটা নিয়েই আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

এর আগে শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির মধ্য দিয়ে সিনেমা জগতে পা রাখেন অধরা খান। ওই ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সুমিত ও আসিফ নূর।

ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও একই নির্মাতার ‘মাতাল’ নামে আরো একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক।

এর আগে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ইলা মিত্রের তেভাগা আন্দোলন, নিয়ে নির্মিত সিনেমা ‘নাচোলের রানী’, ‘গঙ্গাযাত্রা’, ‘অন্তর্ধান’ দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা