,

শাস্তিস্বরুপ ৯ বছরের শিশুর ঘাড়ে ১৫০ কেজির মানুষ, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : কিছুতেই কথা শুনছে না ৯ বছরের ডেরিকা লিন্ডসে। শাসন করতে বাবা মা ডেকে পাঠালেন পাশের বাড়ির আত্মীয় ভেরোনিকা গ্রিন পসিকে।

আর তারপর?
৬৪ বছরের ভেরোনিকা প্রথমে স্কেল আর ধাতব পাইপ দিয়ে মেরে ডেরিকাকে শায়েস্তা করার চেষ্টা করেন। তাতে সে ছুটে যায় একটা আরাম কেদারার দিকে। তাকে কোণঠাসা করে ফেলে ভেরোনিকা ওই আরাম কেদারায় তার ওপর চড়ে বসেন।

ভেবেছিলেন, এতেই বেয়াদব ৯ বছরের বালিকার যথেষ্ট শাস্তি হবে। তাঁর ওজন তো কম নয়, পাক্কা ১৫০ কেজি। এভাবেই ঘড়ি ধরে ১০ মিনিট মেয়েটির ওপর বসে ছিলেন ভেরোনিকা।

তারপর ডেরিকা বলে, সে দম নিতে পারছে না। ভেরোনিকা উঠে পড়লে দেখা যায়, মারা গিয়েছে সে। ভেরোনিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

তাঁর বিরুদ্ধে খুন ও শিশুর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।
এ নিয়ে বিবৃতি জারি করেছে ফ্লোরিডার শিশু ও পরিবার বিভাগ। যেভাবে মেয়েটির মৃত্যু হয়েছে তা ভয়াবহ বলে ব্যাখ্যা করেছে তারা। জানিয়েছে, এই মৃত্যুর সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে। ১,২৫,০০০ মার্কিন ডলার বন্ডের বিনিময়ে ভেরোনিকা আপাতত জামিনে। তবে ডেরিকার বাবা মা এখনও জেলবন্দি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট