,

সুস্থ শিশু জন্মে পুরুষকেও খাবার সচেতন হতে হবে : গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : সিনসিনাতি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীদের এক গবেষণায় বিষয়টি উঠে আসে। ছবি: বিবিসি।

সুস্থ শিশু জন্মের জন্য নারীর পাশাপাশি পুরুষেরও খাবারের ব্যাপারে সচেতন হতে হবে বলে আমেরিকার সিনসিনাতি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে।

এতোদিন পর্যন্ত এজন্য শুধু নারীদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার ব্যাপারে জোর দিয়ে আসছিলেন চিকিৎসকরা। কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন, সুস্থ সন্তানের জন্য পুরুষকেও স্বাস্থ্যকর খাবার খাওয়া ও ডায়েট করা প্রয়োজন। এক্ষেত্রে বাবার ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। কারণ যৌন সম্পর্কের আগে পুরুষ সঙ্গী কী ধরনের খাবার খেয়েছেন তার ওপরেও সন্তানের স্বাস্থ্য নির্ভর করছে।

পুরুষ মৌমাছির ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, তাদের খাবারে যদি কার্বোহাইড্রেট খুব বেশি ও প্রোটিন কম থাকে তাহলে তাদের সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে। মানুষের জিনের সঙ্গে এই মৌমাছির জিনের অনেক মিল রয়েছে।

সিনসিনাতি বিশ্ববিদ্যালয়ে জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল পোলক ও জশুয়া বেনয়েতের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হয়। গবেষণা থেকে এটা স্পষ্ট যে, সুস্থ শিশু জন্মদানের জন্য পুরুষের কম কার্বোহাইড্রেট ও বেশি প্রোটিন আছে এমন খাবার খেতে হবে।

অধ্যাপক পোলক বলেন, বিভিন্ন প্রজাতির মধ্যে আমরা দেখেছি যে, এ বিষয়ে মায়েরাই যত্নশীল হন। কিন্তু নবজাতকের স্বাস্থ্যের সঙ্গে যে পুরুষেরও ভূমিকা থাকতে পারে সেটা দেখে আমরা অবাক হয়েছি। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে