,

ভেটো ছাড়া নিরাপত্তা পরিষদে ভারতকে চায় যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে। কিন্তু, ভারত এখনই ভেটো ক্ষমতা চাইলে নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পাওয়া কঠিন হয়ে উঠবে।

ইন্ডিয়া-ইউএস ফ্রেন্ডশিপ কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় মঙ্গলবার এ কথা বলেছেন তিনি।

জাতিসংঘের কাঠামো সংস্কারের বিষয়ে মার্কিন দূত জানান, যুক্তরাষ্ট্রও চায় জাতিসংঘের কাঠামো সংস্কার হোক, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের সংখ্যা বাড়ুক। কিন্তু, ভেটো ব্যবস্থার পরিবর্তন আমেরিকা চায় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।

শুধু যুক্তরাষ্ট্র নয়, নিরাপত্তা পরিষদের বাকি চার সদস্য রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীনও ভেটো ব্যবস্থায় কোনও সংস্কার চায় না বলে দাবি নিকি হ্যালির ।

তিনি জানিয়েছেন, নিরাপত্তা পরিষদে বর্তমানে যে পাঁচটি দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে, তাদের কেউই ভেটো ক্ষমতা ছাড়তে রাজি নয়। নতুন কোনও স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা দিতেও এই পাঁচ দেশ রাজি নয়। তাই ভারত ভেটো ক্ষমতা পাওয়ার জন্য জোরাজুরি করলে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়া আরও কঠিন হয়ে উঠবে ।

২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবার ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার আশ্বাস দিয়েছিলেন। গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময়ে ট্রাম্প প্রশাসন ফের জানায়, নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট