,

কেনিয়ায় নির্বাচন কমিশনারের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রাজনৈতিক পক্ষপাতীত্বের অভিযোগ এনে কেনিয়ায় একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। বুধবার আট সহকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে তিনি বলেন, দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বিরোধী দলীয় নেতা রায়লা অদিঙ্গা। ২৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে ৮ আগস্ট নির্বাচনের ফলাফল বাতিল করেছিলো দেশটির সুপ্রিম কোর্ট। সেই ফল অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনিইয়াতাই বিজয়ী। তবে বিতর্ক এড়াতে আবারও নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই নির্বাচনও বিতর্কমুক্ত হতে পারছে না। বিরোধী দলীয় নেতার পর পদত্যাগ করলেন নির্বাচন কমিশনারও। নিউইয়র্ক থেকে দেয়া এক বিবৃতিতে রোসেলিন আকম্বি বলেন, ‘নির্বাচন কমিশনে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ২০১৭ সালের ২৬ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বাসযোগ্য হবে। আমি এ ধরণের প্রহসনের নির্বাচনের অংশ হতে চাই না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট