,

ছাত্রদের সঙ্গে একই হলে থাকার দাবি ছাত্রীদের

news-image

ছাত্রদের সঙ্গে আবাসনে একই হলে থাকার দাবিতে আন্দোলন শুরু করেছেন পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রীরা।

ছাত্রীদের এ দাবিতেই প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ১৪ ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। খবর জি নিউজের।

সরকারিভাবে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আবাসিক হল থাকলেও দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা একসঙ্গে থাকতেন।

সম্প্রতি কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি  করা একটি নির্দেশনায় বলা হয়, রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা উভয় হলে ঢুকতে পারবেন। এর পর ছাত্রীরা ছাত্রদের হলে অথবা ছাত্ররা ছাত্রীদের হলে প্রবেশ করতে গেলে খাতায় সই করতে হবে।

আর এখানেই বেঁধেছে ঝামেলা। ছাত্রীদের দাবি, একই হলে থাকতে দিতে হবে তাদের।

কারণ তাদের অভিযোগ, কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে লিঙ্গবৈষম্য হচ্ছে।

এদিকে ছাত্রীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন কয়েকজন ছাত্রও। আন্দোলনকারীদের ওই দাবিতে বিস্মিত প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

এ দাবি কখনই মেনে নেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা।

অন্যদিকে দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন ছাত্রছাত্রীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট