সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় আসার কথা। এ উপলক্ষে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন। ভিআইপি টার্মিনাল পর্যন্ত যাতে নেতা–কর্মীরা যেতে পারেন, এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিমানবন্দরে যাবেন। তাঁদের সহযোগিতার জন্য গতকাল মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ বলেন, বিমানবন্দরে কারা ঢুকতে পারবেন, সাধারণত তাঁদের নামের তালিকা চিঠিতে থাকে। সে তালিকা অনুযায়ী নেতাদের ঢুকতে দেওয়া হয়। এবারও তালিকা অনুযায়ী নেতাদের ঢুকতে দেওয়া হবে। কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এরই মধ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিমানবন্দের ট্রাফিক পরিদর্শক আবদুল আলীম চৌধুরী বলেন, বিমানবন্দর এলাকায় যানজট ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নেতা–কর্মীদের রাস্তায় না দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা