,

পাকিস্তানে পুলিশ ভ্যানে বিস্ফোরণ, নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে একটি পুলিশ ট্রাকের বিস্ফোরণ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরের সিবি রোডে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল সিবি রোড এলাকায় পুলিশের টহল ভ্যানে করে ৩৫ জন পুলিশ যাচ্ছিলেন৷ সেই সময় এ বিস্ফোরণ ঘটানো ঘটে।

কোয়েটার পুলিশ প্রধান আব্দুর রাজ্জাক বলেন, ‘এই ঘটনায় চার পুলিশ ও দুইজন পথচারী নিহত হয়েছেন। তবে এটা আত্মঘাতী হামলা কিনা এখনি বলা যাচ্ছে না।’

ঘটনার তদন্তে পুলিশ সেখানে অবস্থান করছেন বলে জানান তিনি। তবে সিভিল হসপিটাল কোয়েটার এক মুখপাত্র সাতজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে জানা যায়, লাহোর থেকে কোয়েটা ফরেনসিক বিশেষজ্ঞ দল যাবে। বৃহস্পতিবার তারা বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট