,

‘ভিনগ্রহী তিন মহিলা ও এক পুরুষ আমাকে অপহরণ করেছিল’

news-image

অনলাইন ডেস্ক : ফ্লোরিডার ডোরালের সাবেক কাউন্সিল সদস্য বেটিনা রডরিগেজ অ্যাগুইলেরাকে মাত্র সাত বছর বয়সে ভিনগ্রহী তিন মহিলা ও এক পুরুষ অপহরণ করেছিল। সম্প্রতি ‘মিয়ামি হেরাল্ডকে’ দেয়া এক সাক্ষাৎকারে এমন অদ্ভুত গল্প শুনিয়েছেন তিনি।

তার ভাষ্যমতে, দুষ্টুমি করার জন্য বকাবকি করে একদিন তার বাবা-মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারপর রাস্তায় এক ঘোরার সময় একদিন হঠাৎ উপর থেকে গোল একটা মহাকাশযান নেমে আসে তার সামনে। সেখান থেকে বেরিয়ে আসেন দুই ভিনগ্রহী মহিলা ও এক পুরুষ। তারপর বেটিনাকে মহাকাশযানে তুলে তাকে নিয়ে চলে যায় ভিনগ্রহীরা।

বেটিনার বর্ণনায়, মহাকাশযানটি ভেতরের আসনগুলো ছিল গোলাকার। মহাকাশযানে করে আসা ওই ভিনগ্রহীরা সবাই উচ্চতায় অনেক লম্বা, স্বাস্থ্যবান ও ব্লন্ড। তাদের পরনে ছিল বিশেষ এক ধরনের জ্যাকেট। তারা টেলিপ্যাথির মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলছিল। মহাকাশযানে চেপে বেটিনাকে নিয়ে তারা অনেক ঘোরাঘুরি করেছিল।

সাক্ষাৎকারে ভিনগ্রহীদের সঙ্গে তার বার বার দেখা হওয়ার বর্ণনা দিয়েছেন বেটিনা। তিনি বলেন, প্রথমবার তাকে অপহরণ করে নিয়ে গিয়ে অনেক জায়গায় ঘুরিয়েছিল ভিনগ্রহীরা। তারপর আরও বেশ কয়েকবার বেটিনার কাছে এসেছে ভিনগ্রহীরা।

বেটিনা যখন আরেকটু বড় হয়েছেন, সেই সময় ভিনগ্রহীরা আবার তার কাছে এসেছিল বলে তার ভাষ্য। তিনি বলেন, ওরা আমাকে যিশুর কথা বলেছিল। ভিনগ্রহীরাই আমাকে জানিয়েছিল, ভূমধ্যসাগরের মাল্টায় মাটির নিচে এমন অন্তত ৩০ হাজার খুলি পোঁতা রয়েছে, যেগুলো মানুষের নয়। এমন বেশ কিছু খুলি পোঁতা রয়েছে দক্ষিণ ফ্লোরিডার কোরাল ক্যাসলের তলায়ও।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের